ফরিদপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮
ফরিদপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, জেলার নয়টি উপজেলায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এ সময় ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ সুপার জাকির বলেন, আটকদের মধ্যে চারজন মাদক মামলার আসামি, ১৮ জন মাদক সেবনকারী এবং নিয়মিত মামলায় ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২৬জন রয়েছে।
তাদের আদালতের মাধ্যমে কারাগারা পাঠানো হয়েছে।
মাদক বিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
