মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাগুরা সদর উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বরুণাতৈল এলাকায় নবগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।
মৃত তন্নী খাতুন (৫) শহরতলীর পারনান্দুয়ালী চরপাড়ার ইসলাম বিশ্বাসের মেয়ে।
শিশুটির প্রতিবেশী নূরে আলম সিদ্দিকী বলেন,শনিবার বিকালে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হয় তন্নী। বরুনাতৈল এলাকায় জেলেরা লাশ দেখতে পায়।
“পরে মাগুরা ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করে।”
ওসি জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় অপমত্যুর মামলা হয়েছে।
