সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, বাবা-ছেলে আটক
বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তি ও তার ছেলেকে আটক করেছে র্যাব।
র্যাব -১২ কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা গ্রাম থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়।
এরা হলেন- ওই গ্রামের কলিম উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম (৫০) ও তার ছেলে রায়হান (২৫)।
জহরুল ও নজরুল বিষয়টি টের পেয়ে র্যাবের কাছে অভিযোগ করেন। পরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে সাইফুল ও রায়হানকে আটক করে।
আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
