২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ চুনারুঘাটে উদ্ধার

হবিগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর এক ব্যবসায়ীর মরদেহ চুনারুঘাটের খোয়াই নদী থেকে উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 07:57 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

শনিবার চুনারুঘাটের পুর্ব বড়াইল অংশে খোয়াই নদীর ছড়ায় গৌরাঙ্গ দাসের লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।  

গৌরাঙ্গ দাস হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী এবং ইনাতাবাদের মৃত রমেন্দ্র লাল দাশ চৌধুরীর ছেলে।

চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

“শনিবার দুপুরে খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।”

ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে বলে তিনি জানান।