২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়েস্তাগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে; যাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 06:03 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

বৃহস্পতিবার বেলা ১০টার দিকে উপজেলার বিরামচর সাহেব বাড়ি জামে মসজিদ মক্তবের পাশের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাবিউল ইসলাম জানান।

নিহত ইতি আক্তার (৬) ওই মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিশু শ্রেণির ছাত্রী এবং বিরামচর এলাকার চটপটি বিক্রেতা আব্দুস শহীদের মেয়ে।

এ ঘটনায় বিরামচর সাহেব বাড়ি জামে মসজিদের ইমাম আব্দুল মতিন এবং মোয়াজ্জিন শামীম আহমেদকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা রাবিউল বলেন, বুধবার সকালে বক্তবের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি ইতি। ওইদিন রাতে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। সকালে স্থানীয়রা ধানক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মেয়েটিকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে বলে জানান তিনি।

শিশুটির মুখ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান।