২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহুবলে ট্রাকের চাকা ফেটে ওয়ার্কশপ মালিকের মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে ট্রাকের চাকায় হাওয়া দেওয়ার সময় ফেটে গিয়ে এক ওয়ার্কশপ মালিকের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 02:22 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার তিতারকোনা পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি মো.মাসুক আলী জানান।

নিহত জালাল শেখ (৪২) ওই এলাকার ‘বিক্রমপুর ভলকানাইজিং’ ওয়ার্কশপের মালিক ছিলেন।

ওসি মাসুক আলী বলেন, সকালে ওয়ার্কশপে একটি ট্রাকের চাকায় হাওয়া দিচ্ছিলেন জালাল। এক পর্যায়ে চাকা ফেটে চাকার একটি রিং এসে মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।