২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৫

ফরিদপুরে মাদকবিরোধী অভিযান চালানোর সময় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ৩৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 02:10 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

জেলার পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার নয়টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।

“তাদের মধ্যে মাদক মামলার আসামি রয়েছেন পাঁচজন আর মাদক সেবনকারী চারজন। অন্যরা অন্যান্য মামলার আসামি।”

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক হাজার ৪৮টি ইয়াবা উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে।

পরে তাদের আদালতের আদেশে জেলহাজতে পাঠানো হয় বলে তিনি জানান।