২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পায়ুপথে ইয়াবা পাচার’, সিরাজগঞ্জে যুবক আটক

পায়ুপথে ইয়াবা পাচারের অভিযোগে সিরাজগঞ্জে র‌্যাব এক যুবককে আটক করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 05:54 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সন্মেলন এ তথ্য জানান।

আটক আব্দুল হক (৩০) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব কমান্ডার বলেন, বান্দরবান থেকে পাচারের জন্য ইয়াবা নিয়ে এক যুবক সিরাজগঞ্জ এসেছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার বিকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

“তার শরীর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে বলেছে সে পায়ুপথে ইয়াবা বহন করছে। পরে কনডমে মোড়া ১০০০ ইয়াবা পায়ুপথ থেকে উদ্ধার করা হয়।”

আব্দুল হক এর আগেও একই পন্থায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ইয়াবা পাচার করেছেন বলে জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন, বলেন র‌্যাব কমান্ডার সাকিবুল।

এ ঘটনায় মামলা হয়েছে।