২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে লরির ধাক্কায় কনস্টেবল নিহত

নীলফামারীতে তেলবাহী লরির ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 04:43 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

মঙ্গলবার সকালে শহরের নটখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার জানান।

নিহত হারুন অর রশীদ ডোমার থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড়ের হাড়িভাসা গ্রামে আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বারত দিয়ে তিনি জানান, ডিমলা থানা থেকে মোটরসাইকেলে করে নীলফামারী শহরের দিকে আসছিলেন হারুন অর রশীদ। পথে নটখানা এলাকায় বিপরীত থেকে আসা তেলবাহী লরি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর লরিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

ডিমলা থানার ওসি মো. মফিজ উদ্দিন শেখ জানান, অফিসের কাজে সকালে মোটরসাইকেলে করে জজ আদালতে যাচ্ছিলেন হারুন অর রশীদ।