বেনাপোলে ৪২২ বোতল ফেন্সিডিল উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪২২বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্প কমান্ডার মনির হোসেন জানান, মঙ্গলবার ভোরে বেনাপোল সীমান্তের শিকড়ি বটতলা মাঠ থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মনির বলেন, পুটখালি সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান প্রবেশ করার খবরে বিজিবির সেখানে অভিযান চালায়।
“এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তায় তল্লাশি করা হলে ৪২২বোতল ফেনসিডিল পাওয়া যায়। “
জব্দকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানায়।
