২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মাদক মামলায় যুবকের ৫ বছরের দণ্ড

বাগেরহাটে ইয়াবাসহ গ্রেপ্তার এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2018, 06:53 PM

Updated : 19 Aug 2022, 02:20 PM

মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুমন শেখ (৩১) সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের আবু সাঈদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২০ জুলাই সদর উপজেলার বারুইপাড়া বাজার থেকে ৩০টি ইয়াবাসহ সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।এ ঘটনায় পরদিন বাগেরহাট মডেল থানার এসআই বিশ্বজিৎ বসু বাদী হয়ে সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

তদন্ত শেষে ওই বছরের ১৯ অগাস্ট সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।