খুলনায় যুবককে ছুরি মেরে হত্যা
খুলনা নগরীতে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
বুধবার রাতে নগরীর দোলখোলা এলাকায় এ ঘটনা ঘটে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সোনালী সেন জানান।
নিহত মেহেদী হাসান (২২) নগরীর বাগমারা সোনামনি স্কুল এলাকার মো. মামুনের ছেলে।
পুলিশ কর্মকর্তা সোনালী বলেন, মেহেদী দোলখোলা এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন দুস্কৃতিকারী তার মুখে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডেকিলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
