মাস্টার্সে ভর্তির ২য় মেধা তালিকা ১৬ জুলাই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে (নিয়মিত) ভর্তির দ্বিতীয় মেধা তালিকা ১৬ জুলাই প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম জানান, উক্ত ফল ওইদিন বিকাল ৪টা থেকে SMS এর মাধ্যমে nu<space>atmf<space>roll লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টায় ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে ফল পাওয়া যাবে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।
