২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ ২ জনের

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2018, 06:23 PM

Updated : 19 Aug 2022, 02:18 PM

বুধবার গোসিংগা সড়কের কর্ণপুর এবং শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এ দুই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোসিংগা ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত রমিজ উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন (৩৬) ও বরিশাল সদরের চানপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে রাজিব সিকদার মোহন (২৮)।

শ্রীপুর থানার এসআই কায়সার আহমেদ জানান, সকাল ৯টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর বড়দিঘি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই হাজেরা খাতুন মারা যান।

নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই কায়সার।

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর প্রবেশমুখে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস রাজিব শিকদার মোহনকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি দেলোয়ার।

এ বাসের চালক জামালপুরের ইসলামপুর উপজেলার নটারকান্দা গ্রামের চাঁন মিয়ার ছেলে রাশেদ মিয়াকে আটক করা হয়েছে।