২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিলে ডুবে কিশোরের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে গিয়ে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2018, 10:38 PM

Updated : 19 Aug 2022, 02:17 PM

রোববার বক্তারপুর ইউনিয়নের বেরুয়ার নলি ব্রিজ এলাকায় বেলাই বিলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাহফুজ মিয়া (১৭) কালীগঞ্জের দুবার্টি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

মৃতের প্রতিবেশী স্থানীয় সিদ্দিক পালোয়ান জানান, দুপুরে দুই বন্ধুসহ গোসল করতে মাহফুজ বেরুয়ার নলি ব্রিজ এলাকায় বেলাই বিলে যায়। গোসলের এক পর্যায়ে তারা ব্রিজের উপর থেকে বিলের পানিতে লাফিয়ে পড়ে।

“এ সময় অন্য দুজন সাঁতরে পাড়ে উঠলেও মাহফুজ তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।”

মাহফুজের মৃগী রোগ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুলতান মাহমুদ জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।