২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2018, 09:25 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

শনিবার রূপগঞ্জে সুলতানা কামাল সেতুর পূবর্ পাশে এ দুর্ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান।

আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মনিরুজ্জামান বলেন, ঢাকা থেকে তারাবগামী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, প্রাইভেটকার ও কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক পথচারী নিহত ও চার অটো আরোহী আহত হয়।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।