২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পদ্মা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুষ্টিয়ার সীমান্তবর্তী পাবনা সদরের রাধাকান্তপুর কাজীপাড়ায় পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2018, 10:06 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

শুক্রবার সন্ধ্যায় নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।

মৃত দুই শিশু হলো সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আমিরুল ইসলাম সরদারের মেয়ে জিম (৭) ও আলম সরদারের মেয়ে আঁখি (৮)। তারা আপন চাচাতো বোন।

দোগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হাসান মৃতদের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে দুই বোন খেলতে বাড়ির বাইরে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে পদ্মা নদী থেকে সন্ধ্যায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

দোগাছি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জহিরুল ইসলাম বলেন, খেলতে যাওয়া শিশু দুটি সন্ধ্যায়ও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে এলাকাবাসী ও জেলেরা নদীতে জাল ফেলেও খোঁজেন। এক সময় নদীর তীর সংলগ্ন গাছ-গাছালিতে মেয়েদের চুল দেখা যায়। সেখান থেকেই দুজনের লাশ উদ্ধার করা হয়।

“খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। শিশু দুটি কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।”