পাবনায় শিশু ধর্ষণের অভিযোগ
পাবনার চাটমোহর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
চাটমোহর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, উপজোর ভবানীপুর গ্রামের হৃদয় সরকারের ছেলে সবুজ সরকারের বিরুদ্ধে তারা অভিযোগ পেয়েছেন।
সবুজ পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মঙ্গলবার দুপুরে ঘরে একা টেলিভিশন দেখছিল।
“এ সময় একই গ্রামের সবুজ তাকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে পরিবারের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম রুবেল বলেন, “চিকিৎসকদের একটি সফলভাবে অপারেশন সম্পন্ন করেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনও অবচেতন অবস্থায় আছে। আশা করছি ঠিক হয়ে যাবে।”
শিশুর পরিবারকে আর্থিক ও আইনগত সব সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেলের আইন কর্মকর্তা শামিমা নাসরিন সোনিয়া।
