২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় গার্মেন্টস গুদামে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ সদরে একটি তৈরি পোশাক কারখাকানর গুদামে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 10:28 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

সোমবার পাগলা দেলপাড়ায় রাসেল গার্মেন্টসের দ্বিতীয় ইউনিটের টিনশেড গুদামে এই অগ্নিকাণ্ড হয়।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১টার দিকে রাসেল গার্মেন্টসের দ্বিতীয় ইউনিটের গুদামে আগুন ধরে। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়ে নগরীর মন্ডলপাড়া, হাজীগঞ্জ এবং আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, রাসেল গার্মেন্টস ইউনিট-২ আগুনে কেউ হতাহত হয়নি। আগুনে ওই কারখানার বিপুল পরিমাণ থান কাপড় পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত  হয়েছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।