সাদুল্লাপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় পানিত ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নেরতালুক হরিদাস গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী জানান।
নিহতরা হলেন ওই গ্রামের ফুল বাবুর ছেলে তানভির (৭) ও তাসিন (৬)। দুইজনেই ওই গ্রামের ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
চেয়ারম্যান আরিফুর বলেন, তানভির ও তাসিন বাড়ির কাছে পুকুরের পাশে খেলছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে।
“এসময় তাসিনের লাশ পুকুরে ভাসতে দেখে তা উদ্ধার করে। পরে ওই পুকুর থেকে তানভিরের মরদেহও পাওয়া যায়।”
