বগুড়ায় অস্ত্রসহ ২ ‘জেএমবি’ গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘিতে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের জেএমবির সামরিক শাখার সদস্য বলছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও বগুড়া ডিবি পুলিশ শনিবার রাতে এই অভিযান চালায়।
গ্রেপ্কাররা হলেন চাঁইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছোটচক গ্রামের রুবেল হোসেন (২৭) ও পারচোকা গ্রামের আব্দুল বারি (৩২)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, শনিবার রাত ১১টার দিকে পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও বগুড়া ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
“পৌওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে জেএমবির সামরিক শাখার দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গ্রেপ্তোরদের বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করা হয়। শুনানি শেষেিআদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
