মৌলভীবাজারে ইলেকট্রনিক সাংবাদিকদের নতুন কমিটি
মৌলভীবাজারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার প্রেসক্লাবে শনিবার বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের নির্বাচন কমিশনার মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব।
সভাপতি নির্বাচিত হয়েছেন সময় সংবাদের মৌলভীবাজার প্রতিনিধি শাহ্ অলিদুর রহমান এবং
বিকুল চক্রবর্তী
অন্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি একাত্তর টেলিভিশনের আহমদ ফারুখ মিল্লাদ, সহ-সভাপতি চ্যানেল টুয়েন্টিফোরের এম এ হামিদ, যুগ্ন সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের আফরোজ আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক চ্যানেল নাইনের ইমন দেব চৌধুরী এবং অর্থ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের আব্দুর রব।
সদস্যরা হলেন দীপ্ত টিভির বকসি মিজবাউর রহমান, এনটিভির এ এস এম উমেদ আলী, দেশ টিভির সালেহ এলাহী কুটি এবং বাংলাদেশ টেলিভিশনের হাসনাত কামাল।
এ ছাড়াও পদাধিকার বলে সদস্য হিসেবে রয়েছেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি রাধাপদ দেব সজল ও সাধারণ সম্পাদক পান্না দত্ত।
