কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে নিহত ১
কুষ্টিয়ার খোকসায় ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
রোববার দুপুরে উপজেলার হাসিমপুর জিলাপিতলা এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের এ দুর্ঘটনা ঘটে বলে খোকসা থানার ওসি বজলুর রহমান জানান।
নিহত ভবেশ কুমার (৪০) নসিমনের যাত্রী ছিলেন।
ওসি বলেন, খোকসা থেকে কুমারখালীগামী নসিমনকে পেছন থেকে পাশ কাটানেরা সময় ট্রাক ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে পাশের খাদে পড়লে যাত্রী ভবেশ কুমার নিহত হন।
আহত আরেকজনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
