বিজয়নগরে লরি চাপায় ছাত্রলীগ নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লরির চাপায় স্থানীয় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
শুক্রবার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সোলোমান খান (২২) চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর গ্রামের আদম খানের ছেলে।
তিনি চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের আসন্ন সম্মেলনে সভাপতি পদে প্রার্থী ছিলেন বলে জানান বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ।
তিনি বলেন, বিকালে সোলেমান তার মোটারসাইকেলে চম্পকনগর থেকে সিঙ্গারবিল যাচ্ছিলেন। পথে খিরাতলা এলাকায় একটি লরি তার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
