২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস-অটো সংঘর্ষে ফল বিক্রেতা নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2018, 08:03 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান জানান, উপজেলার ইমামবাড়ি এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে শুক্রবার বিকালে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত দীলিপ রায় (৪৫) উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের দীগেন্দ্র রায়ের ছেলে। তিনি নবীগঞ্জ বাজারের ফল বিক্রি করতেন।

আহতরা হলেন সিকান্দারপুর গ্রামের সুশান্ত দাশ (৫৫), তার মেয়ে রিম্পি দাশ (২০) ও চৌকি গ্রামের নিরাপদ দাশের ছেলে সুমন দাশ (৩৩)।

দুর্ঘটনার পর এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয় বলে জানান ওসি আতাউর রহমান।