২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা-আরোহী নিহত

গোপালগঞ্জের সদর উপজেলায় বাসের ধাক্কায় এক অটোরিকশা-আরোহী নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 02:55 PM

Updated : 08 Apr 2022, 06:36 PM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা ব্রিজের কাছে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান।

নিহত সোনা মোল্লা (৫৮) কাঠি গ্রামের মোতালেব মোল্লার ছেলে; কাঠি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন তিনি।

আহতরা হলেন-মাহেন্দ্র চালক মোশাররফ মিনা, সাকিব মোল্লা (১৭) ও রত্না (১৭)। এর মধ্যে মোশাররফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, “বাসটি গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়। ”