২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় কার্গো ডুবে নিখোঁজ ১

চাঁদপুরে মেঘনা নদীতে কার্গো ডুবে একজন নিখোঁজ হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 10:29 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

সোমবার শহরের বড়স্টেশন মোলহেড সংলগ্ন মেঘনা নদীতে দুই কার্গোর সংঘর্ষের পর একটি ডুবে যায় বলে চাঁদপুর নৌ থানার এসআই শিকদার হাসানুজ্জামান জানান।

নিখোঁজ রিপন শেখ (২২) এক কার্গোর সহকারী চালক।

এসআই হাসানুজ্জামান বলেন, সোমবার মেঘনা নদীতে দুইটি কার্গোর সংঘর্ষে এমভি দুলাল নামে একটি কার্গো ডুবে একজন নিখোঁজ হয়েছে। নিখোঁজ কার্গোর শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ডুবে যাওয়া এমভি দুলালের মাস্টার দেলোয়ার হোসেন বলেন, সোমবার বালু নিয়ে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। বিকালে বৃষ্টির সময় কার্গোটি চাঁদপুরের মেঘনা নদীর মোলহেডের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে এমভি হাজী সালাম নামে একটি কার্গোর সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষে তাদের কার্গোটি ডুবে সহকারী চালক রিপন নিখোঁজ হয় বলে জানান তিনি।