২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল জাতীয় নজরুল সম্মেলন

গোপালগঞ্জে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শেষ হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 06:57 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

কবি নজরুল ইনস্টিউট ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ সম্মলেন রোববার স্থানীয় শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে শেষ হয়।

গোপালগঞ্জের তরুণ প্রজম্মের কাছে জাতীয় কবির গান ও বাণী পৌঁছে দিতেই গত ২২ জনু থেকে সম্মেলন শুরু হয়।

সম্মেলনের আয়োজনে ছিল শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীত প্রশিক্ষণের কর্মশালা, নজরুল বিষয়ক আলোচনা, ‘নজরুল জীবন-পরিক্রমা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী, সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।

নজরুল বিষয়ক আলোচনা অংশ নেন কবির নাতনি খিলখিল কাজী, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা, কবি রবীন্দ্র নাথ অধিকারী, সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহ্ আলম, সহকারী অধ্যাপক খন্দকার সাবিনা ইয়াসমিন, গোলাম মোস্তফা, মঈনউদ্দিন আহমেদ, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক আলিফ লায়লা, নজরুল ইনস্টিটিউটের সচিব মো. আব্দুর রহিম ও নজরুল গবেষক মিন্টু হক প্রমুখ।

সম্মেলনে সংগীত পরিবেশন করেন রেবেকা সুলতানা, সেলিনা হোসেন, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ছন্দা চক্রবর্তী, রওশন আরা সোমা, রাহাত আরা গীতি, শহীদ কবির পলাশ, বুলবুল মহলানবীশ, আলিফ লায়লা ও স্থানীয় শিল্পী বৃন্দ।