২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মাদক বিরোধী অভিযানে আটক ৪১

মাদক বিরোধী বিশেষ অভিযানে চালিয়ে ফরিদপুরে ৪১ জনকে আটক করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2018, 02:50 PM

Updated : 19 Aug 2022, 02:12 PM

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার নয় উপজেলায় এ অভিযান চালানো হয় বলে ফরিদপুরের পুলিশ সুপার মো.জাকির হোসেন খান জানান।

আটককৃতদের মধ্যে তিনজন মাদক বিক্রেতা ও সাতজন মাদক সেবনকারি রয়েছে বলে পুলিশের ভাষ্য। বাকিরা বিভিন্ন মামলার আসামি। 

এ অভিযানে ৯০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার জাকির জানান। এ ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।