টঙ্গীতে আগুনে পুড়ল ৩৫ দোকান
গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় আগুন লেগে ৩৫টি দোকান পুড়ে গেছে।
আতিকুর বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
“কিন্তু ততক্ষণে মোবাইল, কম্পিউটার, তৈরি পোশাক ও জুতারসহ বিভিন্ন পণ্যের ৩৫টি দোকান পুড়ে যায়।”
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা এ ফায়ার সার্ভিস কর্মকর্তার।
এদিকে আগুনে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করলেও ফায়ার সার্ভিস বলছে, এ পরিমাণ ৩০ লাখ টাকার মত হতে পারে।
