২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে ২ বনকর্মীকে কুপিয়ে জখম

গাজীপুরের কালিয়াকৈরে দুই বনকর্মীকে কুপিয়ে আহত করেছে অবৈধ দখলদাররা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 08:25 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্বচান্দরা এলাকায় বনবিভাগের জমি উদ্ধার করতে গেলে দখলদাররা এ হামলা চালায় বলে চন্দ্রাবিট কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক জানান।

আহতরা হলেন বন প্রহরী নুর মোহাম্মদ (৩৫) ও জীবন দেওয়ান (৪০)।

তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাহমুদুল হক জানান, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের পূর্বচান্দরা রমেশের টেক এলাকায় বনবিভাগের জমি দখল করে ঘর নির্মাণ করছে এমন খবর পেয়ে ওই এলাকায় গিয়ে ঘর নির্মাণে বাধা দেওয়া হয়। এসময় অবৈধ দখলদার মো. রনি ও তার ভাড়াটে লোকজন বনবিভাগের লোকজনদের উপর হামলা চালায়।

“একপর্যায়ে তারা বন প্রহরী নুর মোহাম্মদ ও জীবন দেওয়ানকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে।”

এ ঘটনায় চন্দ্রা বিট কর্মকর্তা বাদী হয়ে অভিযোগ করেছেন বলে কালিয়াকৈর থানার এসআই ফতেমা আক্তার জানান।