২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ১০ স্বর্ণের বারসহ আটক ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 04:46 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

সোমবার উপজেলার কয়া সীমান্তের চেচঁড়া এলাকা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয় বলে বিজিবি ২০ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান।

আটক সোহেল রানা পাঁচবিবি উপজেলার চেচঁড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

বিজিবি কর্মকর্তা রাশেদ বলেন, বেলা ১১টার দিকে কয়া সীমান্তের ২৮৩/২৩ সীমানা পিলার এলাকা দিয়ে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা সোহেলকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

“পরে তার শরীরে বিশেষ কায়দায় রাখা ১০টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন এক কেজি।”

আটক সোহেলকে পাঁচবিবি থানায় এবং উদ্ধার স্বর্ণের বার হিলি শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে জানান তিনি।