শিশু খাদিজা ধর্ষণ-হত্যায় ৪ জনের ফাঁসির রায়
নারায়ণগঞ্জে শিশু খাদিজা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ১৪ বছর পর চার আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।
দণ্ডিতরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকার সুজন, আলামিন, আবুল কালাম ও শাহাদাত। তারা সবাই পলাতক রয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় আলীরটেক এলাকার আলী আকবরের মেয়ে খাদিজাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় আসামিরা।পরে পাশের একটি সরিষা ক্ষেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে খাদিজাকে হত্যা করে তারা।
পরদিন সকালে সরিষা ক্ষেত থেকে খাদিজার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খাদিজার বড় ভাই আনসার আলী চারজনের নামে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকে থেকে আসামিরা পলাতক রয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান।
