২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় অটো-পিকআপ সংঘর্ষে নিহত ২

নওগাঁর মান্দা উপজেলায় অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক নারীসহ দুইজনের প্রাণ গেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 11:08 AM

Updated : 25 Jul 2022, 08:34 PM

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকার নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনায় নিহতরা আটোরিকশার যাত্রী বলে মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান।

নিহতরা হলেন- উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৬৫) এবং বিলউপরাইল গ্রামের আলমগীর হোসেনের মেয়ে রুপাইয়াপ খাতুন (১৪)।

ওসি আনিছুর বলেন, “মান্দা থেকে নওগাঁমুখী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”   

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত যান দুটি তারা আটক করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।