টঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতে ২১ মাদক বিক্রেতার কারাদণ্ড
গাজীপুরের টঙ্গীতে গাঁজাসহ আটকের পর ২১ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বিএম কুদরত-এ-খুদা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়ার ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজা দেয়।
কুদরত-এ-খুদা বলেন, গোপনে খবর পেয়ে শনিবার রাতে টঙ্গীর কয়েকটি বস্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় সেখানে মাদক বিক্রি ও সেবনের সময় পাঁচ কেজি গাঁজাসহ ২১ জন নারী ও পুরুষকে আটক করা হয়।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় বলে এ নির্বাহী কর্মকর্তা জানান।
