২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল ছাত্রের

ফরিদপুরের সালথা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 09:50 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

শনিবার সন্ধ্যায় গট্টি ইউনিয়নের লস্করকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত লাদেন হাওলাদার (১৫) লস্করদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সে ওই গ্রামের আহম্মদ হাওলাদারের ছেলে।

গট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু জানান, লাদেন হাওলাদার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজেদের ঘরে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার জোড়া দিচ্ছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারত মৃত্যু হয়।