২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রেনের নিচে বৃদ্ধা নিহত

চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় ট্রেনের নিচে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 01:01 PM

Updated : 08 Apr 2022, 06:31 PM

নিহত বদরুন নাহার (৮৫) শহরের আদালতপাড়া এলাকার হাশিম দিদারের স্ত্রী।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি সারোয়ার বলেন, বদরুন নাহার শনিবার সকালে কালীবাড়ি হয়ে জামতলায় তাবলীগ জামাতের মাহফিলে যাচ্ছিলেন।

“কুমিল্লা থেকে চাঁদপুরগামী একটি ডেমু ট্রেন কালীবাড়ি অতিক্রম করার সময় তাকে চাপা দেয়। এতে তার বাম পা ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান।”

লাশ রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে বলে জানান ওসি সারোয়ার।