ঈদে গোপালগঞ্জে এতিম শিশুদের গিফট বক্স
গোপালগঞ্জে শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ৩০০ এতিম শিশুকে ঈদের গিফট বক্স দেওয়া হয়েছে।
কেন্দ্রের সহকারী পরিচালক মোর্শেদা খানম ও গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সমীর মল্লিক বৃহস্পতিবার তাদের এই গিফট বক্স দেন।
সমীর বলেন, এসব বক্সে কসমেটিক্সসহ সাজ-সজ্জার বিভিন্ন উপকরণ রয়েছে। গিফট বক্স পেয়ে শিশুরা দারুণ খুশি হয়েছে।
