ফরিদপুরে গাঁজাসহ নারী ‘মাদক বিক্রেতা’ গ্রেপ্তার
ফরিদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার ভাজনডাঙ্গা গ্রাম থেকে শুক্রবার সকালে তাকে আটক করা হয় বলে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো.রইছ উদ্দিন জানান।
আটক মর্জিনা বেগমের (৫০) বাড়ি ওই এলাকায়।
“গোপন সংবাদের ভিত্তিতে ভাজনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় তার কাছে এক কেজি গাঁজা পাওয়া যায়।”
মর্জিনাকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর এবং এ ঘটনায় মাদক মামলা করা হয়েছে বলে জানান রইছ উদ্দিন।
