২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় মাছ ধরার নৌকায় ডাকাতি  

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে একটি মাছ ধরার নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় আহত হয়েছেন নয় জেলে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 10:51 AM

Updated : 19 Aug 2022, 02:09 PM

উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর মডেল থানার এসআই বিপ্লব জানান।

আহতরা হলেন- ওই ইউনিয়নের আলুর বাজার এলাকার আবল কালাম (৩৮), শাহাদাত গাজী (২৬), বিল্লাল শেখ (৪০), আবু সাঈদ (১৮), কালু শেখ (৪৫), মনসুর খান (৩৭), নাজির গাজী (২৮), মো. তারেক রহমান (৩৩) ও নেছার আহমেদ পাটওয়ারী (৪০)।

বিল্লাল শেখ সাংবাদিকদের জানান, মেঘনায় মাছ ধরা শেষে একটি নৌকায় করে ১৫ জন জেলে বাড়ি ফিরছিলেন। এ সময় চারটি নৌকায় করে একদল ডাকাত এসে তাদের নৌকায় হামলা চালায়।

ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে এবং তাদের সঙ্গে থাকা নগদ অর্থ ও ১০টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে তাদের চিৎকারে আশপাশের জেলেরা গিয়ে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করে বলে বিল্লাল জানান।