২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাস খাদে পড়ে আহত ১৫

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 05:12 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

বুধবার দুপুরে শহরের সোনাকুড় এলাকায় বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায় বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।

আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি মনিরুল বলেন, দুপুরে বাসটি শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে শহরের দিকে আসছিল। পথে সোনাকুড় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়।

“এতে অটোরিকশা যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়।”