২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে চোলাই মদসহ আটক ২

ঢাকার সাভারে একটি চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 01:27 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

এছাড়া মাদক তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৮৩ বোতলে ভর্তি প্রায় ৪২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক বুলবুল আহম্মেদ জানান, সোমবার সন্ধ্যায় পৌর এলাকার মজিদপুর মহল্লার সবুরের বাড়ির চারতালায় এ অভিযান চালানো হয়।

আটককৃতদের নাম নাসির উদ্দিন (৩৫) ও আজিজুল হক লিটন (৪০) বলে জানালেও পুলিশ তাদের ঠিকানা বলেনি।

পরিদর্শক বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাসির ও আজিজুল দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে বিক্রি করছিলেন।

“অভিযান চালিয়ে তৈরির সরঞ্জামসহ ৮৩ বোতলে ভর্তি প্রায় ৪২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আর ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়েছে। বাড়ির মালিক পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।”

এ ঘটনায় সাভার থানায় মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।