সিলেটে বাস চাপায় ২ ছাত্রলীগ কর্মী নিহত
সিলেটের ওসমানীনগর উপজেলায় বাস চাপায় ছাত্রলীগ কর্মী দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন এওলাতৈল গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে খালেদ মিয়া (২৪) ও পশ্চিম ব্রাহ্মণগ্রাম গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মুহিব মিয়া (২৫)।
তারা ওসমানী উপজেলা ছাত্রলীগের কর্মী ছিলেন।
ওসমানীনগর থানার ওসি শহিদ উল্লাহ জানান, সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই খালেদ মারা যান।
“গুরুতর আহত অবস্থায় মুহিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর গোয়ালাবাজারে প্রায় দুই ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।
