২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ছবি ‘বিকৃতি’, যুবদল নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ও কুরুচিপূর্ণ বক্তব্য ফেইসবুকে দেওয়ায় মুন্সীগঞ্জে এক যুবদল নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 10:38 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

শুক্রবার টঙ্গিবাড়ি উপজেলার সুয়াপাড়া গ্রামের বাড়ি থেকে সোহেল মোল্লাকে (৩৮) আটক করা হয়।

সোহেল মোল্লা (৩৮) ওই গ্রামের মাসুদ মোল্লার ছেলে এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের কার্যকরী সদস্য।

টঙ্গীবাড়ি থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, সোহেল মোল্লা, সিদ্দিকুর রহমান ও সুলতান এ মির্জা নামের তিনটি আইডি থেকে বিকৃত ছবি ও কুরুচিপূর্ণ কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়।

“এটি দেখার পর টঙ্গীবাড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেত্রী এমিলি পারভীন এই তিনজনকে আসামি করে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।”

এই মামলায় সোহেল মোল্লাকে গ্রেপ্তার করা হয় বলে ইয়ারদৌস জানান।