ছাত্রলীগের কোন্দলে বন্ধ হল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে গোলযোগের আশঙ্কায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
একইসঙ্গে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রেজিস্ট্রার বলেন, কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধ চলছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা চলছে।
“এ নিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।”
