২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে কারাগারে কয়েদির মৃত্যু

সুনামগঞ্জ কারাগারে ‘বুকে ব্যথা বলার পর’ এক কয়েদিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 03:09 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষ হলে জানা যাবে।

নিহত বাবুল বিশ্বাস (৩৫) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে।

জেল সুপার আবুল কালাম আজাদ বলেন, একটি মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে সোমবার বাবুলকে কারাগারে পাঠানো হয়।

“বাবুল বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথার কথা বলেন। কারা কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”