নীলফামারীতে ৯ জুয়াড়ি আটক
নীলফামারীর ডিমলা উপজেলায় নয় জুয়াড়িকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জনি বলেন, আটকের পর বুধবার তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের টুনিরহাট বাজার এলাকার পরিত্যক্ত একটি ঘরে জুয়া খেলার সময় মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
তারা হলেন - ওই ইউনিয়নের দোহলপাড়া গ্রামের ভুবেনন্দ্র নাথের ছেলে বিজয় চন্দ্র রায় (৫৭), বন্দর খড়িবাড়ী গ্রামের কালটু মামুদের ছেলে বাবুল হোসেন (৪২), একই এলাকার নূরল হুদার ছেলে আসাদুজ্জামান (৪০), মনছের উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫২), আফজাল হোসেনের ছেলে রতন (৩৩), ছইমুদ্দিনের ছেলে অলিয়ার রহমান (৫০) ও পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনি গ্রামের নূর হোসেনের ছেলে আনোয়ারুল ইসলাম (৪০), মশর উদ্দিনের ছেলে হাসান আলী (৪৫) ও বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মুকিমুদ্দিনের ছেলে মাতোয়ার রহমান (৫০)।
পরিদর্শক সোহেল বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ওই নয়জনকে ২ হাজার ৭০০ টাকা ও দুই বান্ডিল তাসসহ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর পর বুধবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
