জামালপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭
জামালপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে জামালপুর সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম জানান।
২১ জন মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৪৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
