২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ১

দিনাজপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 12:08 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের বালুয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- জাহাঙ্গীর আলম (২০), করিমুল ইসলাম (২৭) ও রানা (২৫)। তাদের বাড়ি বিরল উপজেলার রনিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি রেদওয়ানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরল থেকে দিনাজপুরগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।