২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ‘ধর্ষণ চেষ্টা’ মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।     

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 03:18 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

উপজেলার কালিয়াকৈর বাজার এলাকা থেকে সোমবার গভীর রাতে ৫৫ বছর বয়সী আনোয়ার হোসেন ওরফে আনারকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.সাকিবুল ইসলাম খান এ কথা জানান।

গ্রেপ্তার আনোয়ার ওই উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের পেশকার আলীর ছেলে।

র‌্যাব কর্মকর্তা সাকিবুল বলেন, গত ২০ মে বিকালে দত্তপাড়া গ্রামের আট বছর বয়সী এক শিশুকে নিজ বাড়ির পাশের পাটক্ষেতে ডেকে ধর্ষণের চেষ্টা করেন আনোয়ার। এ ঘটনায় মেয়েটির বাবা উল্লাপাড়া থানায় মামলা করেন।

“মামলার পর থেকে আনোয়ার পলাতক ছিলেন। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সাকিবুল জানান।